back to top

মিরসরাইয়ে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ১২:২৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈমুল ইসলাম সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার বারইয়ারহাট উত্তর বাইপাসে ধুমঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ সিংহনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তাননগর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সিয়াম নামের একজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ মস্তাননগর হাসপাতালে নেয়া হয়েছে।