back to top

লোহাগাড়ায় দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:৩৬

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার নিজ বসতঘরে অভিযান পরিচালনা করে মো‌. শফিকুল ইসলাম প্রকাশ সাইদুল্লাহ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে ৪টি দেশীয় ধারালো রামদা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার শফিকুল ওই এলাকার মৃত আলী হোসেনে ছেলে।

জানা গেছে, শফিকুল ইসলাম ডাকাতি, হত্যা চেষ্টা এবং অবৈধ অস্ত্রের মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে ৪টি দেশীয় ধারালো রামদা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।