back to top

সীতাকুণ্ডে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা বিপুল কাপড় ও সিগারেট জব্দ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:১৯

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে এ পণ্যগুলো জব্দ করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও বিদেশি সিগারেট পাচারের গোপন তথ্য পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী।

অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লক্ষ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা ও ১ হাজার ২৯৮ কার্টুন বিদেশী সিগারেট জব্দ করা হয়।

তবে কাভার্ড ভ্যান চালক ও হেলপারের মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয় বলে জানান মিডিয়া কর্মকর্তা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি