back to top

ওমরাহ পালনে সৌদি আরব গেলেন জামায়াত আমির

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬ ০৬:৩৫

রাজনীতি ডেস্ক : পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রাতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ৩টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

পবিত্র ওমরা পালন শেষে আগামী ৬ মার্চ সকালে তার ঢাকা ফেরার কথা রয়েছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি