তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দাম ছিল ১৮৩৭ টাকা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম বৃদ্ধির এই প্রজ্ঞাপন জারি করে।
কমিশনের নির্দেশনা অনুযায়ী, আজ রাত ৮টা থেকে নতুন এই দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
এর আগে গত ২৯ অক্টোবর ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১৯৭৬ টাকা করার প্রস্তাব করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কারিগরি মূল্যায়ন কমিটি।
তবে সব প্রক্রিয়া শেষে আজ নতুন নির্ধারিত মূল্য ২০৬০ টাকা চূড়ান্ত করে কার্যকর করার ঘোষণা দিল নিয়ন্ত্রক সংস্থাটি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


